weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

প্রকাশ :

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান। হৃষীকেশের পাহাড়ি এলাকায় সেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। 

বলিউড সংবাদমাধ্যম বলছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, তার শারীরিক অবস্থার জন্য যাতে শুটিং কোনোভাবেই না আটকে থাকে সেদিকে কড়া নজর বরুণের। 

বুধবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত আঙুলের একটি ছবি দিয়ে বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

গত ২২ মার্চ থেকে হৃষীকেশে শুরু হয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং। এতে বরুণের নায়িকা পূজা হেগড়ে।

শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়কেই সেখানকার নানা ছবি, ভিডিও সোশ্যালে শেয়ার করতে দেখা গেছে।  

এর মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তার। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি।

এদিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা শেয়ার করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু