weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন আমি যা পরতে ভালোবাসি, তাই পরি: বিদ্যা বালান

প্রকাশ :

স্বাধীন আমি যা পরতে ভালোবাসি, তাই পরি: বিদ্যা বালান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
এক সময় বলিউডের সিনেমায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। তার অভিনীত ‘ডার্টি পিকচার’ ছবি নিয়ে ছিল নানা আলোচনা। সেই ছবিতে বিশেষ করে তার উষ্ণ উপস্থিতি, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর আলোচনা।

এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। এখন বিদ্যার বয়স ৪৫ পার হয়েছে। তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এক সময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাতো না, আয়নায় অদ্ভুত লাগতো নিজেকে জানান এমনটি।

জানা যায়, শাড়িই তার ‘সিগনেচার’। রেড কার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে তাকে। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। বিদ্যা বালান বলেন, আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়তো সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।

তব একদম খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, তবে আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। যা ইচ্ছে করি। আমি স্বাধীন। আমি মুক্ত। মানুষ আমাকে প্রশংসাও করে; কারণ, তারাও তখন বুঝতে পারে আমার লজ্জা বলে কিছু নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু