weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশ :

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৮৬৪ জন রয়েছেন। মোট হজ ফ্লাইট সংখ্যা ৬২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল; যা শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত সর্বমোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন; যা শেষ হবে ১০ জুলাই।

এদিকে সৌদি আরবে গিয়ে চলতি বছর খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি। খলিলুর রহমানই চলতি বছর হজে গিয়ে প্রথম মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রী। এরপর ২ মে মোহাম্মদ ফরিদুজ্জামান নামে আরো একজন হজযাত্রী মারা যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের