weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার

প্রকাশ :

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (১৪ মে) রাত ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই দুপুর ২টায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নামে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উক্ত মামলার ১৪নং এজাহারনামীয় আসামি। 

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত ৪টি মামলার এজাহারনামীয় আসামি। আসামিকে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের