weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচারে শরীর গঠন, যা জানালেন অনন্যা পান্ডে

প্রকাশ :

অস্ত্রোপচারে শরীর গঠন, যা জানালেন অনন্যা পান্ডে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে কৈশোরকাল থেকেই শারীরিক গড়ন নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়ে আসছেন। তাকে ঘিরে একটি গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরছে— তিনি নাকি অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্বের আকার বাড়িয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনন্যা।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন ১৮ বা ১৯ বছরের, তখন খুবই রোগা ছিলাম। তখনই নানা কটু মন্তব্য শুনতে হতো। কেউ বলত— তোমার পা মুরগির ঠ্যাংয়ের মতো, কেউ আবার বলত— তুমি একেবারে দেয়াশলাই কাঠির মতো দেখতে। আমাকে শুনতে হতো— তোমার না স্তন আছে, না নিতম্ব।’

তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরেও স্বাভাবিক পরিবর্তন এসেছে। তবে এখনো কটাক্ষ থেমে নেই। ‘

‘এখন আবার বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়েছি। অথচ আমি প্রকৃতির নিয়মেই বড় হচ্ছি, আমার শরীরের গঠনও বদলাচ্ছে সময়ের সঙ্গে,’— বললেন অনন্যা। তিনি আরো বলেন, কিছু মানুষ সবসময় সমালোচনা করবেই, বিশেষ করে নারীদের লক্ষ্য করেই কটাক্ষের শিকার হতে হয়। আমি মনে করি, এই অভিজ্ঞতা পুরুষদের তেমনভাবে পোহাতে হয় না।

শুধু শারীরিক গড়ন নয়, বলিউডে পা রাখার পর অভিনয় দক্ষতা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল অনন্যার বিরুদ্ধে। ‘তারকা-সন্তান’ তকমা পাওয়ায় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। 

তবে সাম্প্রতিক সময়ে কিছু সিনেমা ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’— এই কাজগুলোতে অনন্যার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু