weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ৯ তলা বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশ :

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ৯ তলা বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল  সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জবি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আহাদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একইসঙ্গে ফ্লাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও  স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু