weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

প্রকাশ :

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইকবাল বাহারকে।  

ডিবির যুগ্ম–কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ডিবি হেফাজতে নিয়ে ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। 

এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা জানায়নি ডিবি। জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
 
ইকবাল বাহার সর্বশেষ রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি অবসরে যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু