weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

প্রকাশ :

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মা হয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

শনিবার (২১ জুন) রাতে ফেসবুকে সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন স্বাগতা। তবে সদ্যজাত কন্যার মুখ দেখেননি অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।’

মাস দুয়েক আগে থাইল্যান্ড ওড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেওয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী। 

গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু