weather ৩৩.৫২ o সে. আদ্রতা ৫৩% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার শামিকে নিয়ে নতুন করে যা বললেন প্রাক্তন স্ত্রী হাসিন

প্রকাশ :

ক্রিকেটার শামিকে নিয়ে নতুন করে যা বললেন প্রাক্তন স্ত্রী হাসিন

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের তারকা পেসার মহম্মদ শামি এবং তার প্রাক্তন স্ত্রী মডেল হাসিন জাহান ফের শিরোনামে উঠে এসেছেন। গত ছয়-সাত বছর দুজনের মধ্যে আইনি লড়াই চলছে। হাসিন জাহান তার মেয়ের ভবিষ্যৎ আর নিজের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। 

সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে শামিকে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে হাসিন জাহান ও তাদের মেয়েকে মোট চার লাখ টাকা ভরণপোষণ হিসেবে দিতে। 

এই রায়ের পর থেকেই দুজনকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হাসিন জাহানের দুটি পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

হাসিনের স্পষ্ট দাবি, মাসে চার লাখ টাকা জীবনধারণের জন্য যথেষ্ট নয়। কম করে ১০ লাখ প্রয়োজন। এরইমধ্যে হাসিনের বয়স নিয়ে শুরু হয়েছে আলোচনা। যা ঘিরে আবারো মন্তব্য করেন হাসিন।

নতুন করে বিতর্ক এখন হাসিন জাহানের বয়সকে ঘিরে। যেখানে ইন্টারনেট বলছে, হাসিনের বয়স ৪৫ বছর, আর শামির বয়স মাত্র ৩৪। আর তাতেই খেপেছেন কলকাতা নিবাসী এই মডেল। তার অভিযোগ, এই বয়সের কারচুপির পিছনেও নাকি রয়েছে শামিরই হাত।

হাসিন সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, এক কুকর্মি, যে নিজে বউয়ের থেকে বয়সে দুই বছরের বড়। কিন্তু সেই কুকর্মি নকল নথি বানিয়ে আট বছর বয়স কমিয়ে রেখেছে। আর সেই বউ যখন ওর কুকর্ম লোকের সামনে আনতে শুরু করল, আর সেই কুকর্মি বলতে শুরু করল, দেখো আমার থেকে বয়সে বড়, তাও আমি বিয়ে করেছি। তোর বাড়িতে, তোর পরিবারে ইতিমধ্যেই যখন এত সুন্দরী মেয়ে ছিল, তাহলে তুই কেন বিয়ে করলি?

এখানেই থেমে না থেকে হাসিন তার পোস্টের ক্যাপশনে আরো লেখেন, বউয়ের এসবে কিছুই যায় আসে না। বউ বুড়ি হোক বা কচি, খরচ তোকেই ওঠাতে হবে। আমি তো বলছি, তুই কেঁদে কেঁদে গোটা দুনিয়াকে বল, তোর ভাবি কত ছোট, আর তোর বউয়ের বয়স ৮০ বছর। এসব কথায় কিছু যায় আসে না। তুই-ই অপমানিত হবি, আর হচ্ছিসও।

আদালতের পক্ষ থেকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ আসার পর হাসিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে বলেন, বিয়ের আগে আমি মডেলিং এবং অভিনয় করতাম। শামি আমাকে আমার পেশা ছেড়ে দিতে বাধ্য করেছিল। সে চেয়েছিল আমি কেবল গৃহিণীর জীবনযাপন করি। আমি শামিকে এত ভালোবাসতাম, আমি আনন্দের সঙ্গে এটি মেনে নিয়েছি। কিন্তু এখন আমার নিজের কোনো আয় নেই। আমাদের ভরণপোষণের সমস্ত দায়িত্ব শামিকে নিতেই হবে।

মডেল হাসিন জাহান একটা সময় আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন। সেই সূত্রেই আলাপ দুজনের। এরপর শামি আর হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। ২০১৮ থেকে দুজনে আলাদা থাকেন। তবে তাদের এখনো আইনত ডিভোর্স হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু