weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরপুত্র জুনায়েদের নায়িকা হয়ে বলিউডে আসছেন সাই পল্লবী

প্রকাশ :

আমিরপুত্র জুনায়েদের নায়িকা হয়ে বলিউডে আসছেন সাই পল্লবী

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।

সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।

এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।

মনসুর খানই ১৯৮৮ সালে আমির খানের বলিউড অভিষেক ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ পরিচালনা করেছিলেন। এরপর তিনি ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) এবং ‘আকেলে হাম আকেলে তুম’ (১৯৯৫)–এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। তবে বক্স অফিসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি আমিরপুত্র।

‘এক দিন’ ছবির মাধ্যমে সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে জুনায়েদ দারুণ সাফল্য পাবেন বলেই প্রত্যাশা করছেন অনেকে। ছবিটি যেমন নতুন একটি জুটিকে পর্দায় আনছে, তেমনি ফিরিয়ে আনছে খান পরিবারের দুই ভাইয়ের পুরনো সৃজনশীল জুটিকেও।

পিপলসনিউজ/আরইউ   

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু