weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড: সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

প্রকাশ :

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড: সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যাম’–এ ধরা পড়ার পর টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

ঘটনার সূত্রপাত ১৬ জুলাই, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টে। ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। ভিডিওতে দেখা যায়, দুজন ঘনিষ্ঠ অবস্থায় গান উপভোগ করছেন। হঠাৎ স্ক্রিনে নিজেদের দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন—ক্রিস্টিন মুখ ঢেকে পেছনে সরে যান, আর অ্যান্ডি নিচে ঝুঁকে লুকাতে চেষ্টা করেন।

মঞ্চ থেকে কোল্ডপ্লে ভোকাল ক্রিস মার্টিন কৌতুক করে বলেন, ‘হয় ওরা পরকীয়ায় জড়িত, নয়তো খুব লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।

এই ঘটনায় অ্যাস্ট্রোনোমার অ্যান্ডিকে প্রশাসনিক ছুটিতে পাঠায় এবং তদন্তের ঘোষণা দেয়। যদিও এর একদিন পরই তিনি পদত্যাগ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ‘ক্ষমা চেয়ে পোস্ট’ ভাইরাল হলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেটি ভুয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু