weather ৩২.৪৬ o সে. আদ্রতা ৬৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রেমে টম ক্রুজ, প্রেমিকা কে

প্রকাশ :

নতুন প্রেমে টম ক্রুজ, প্রেমিকা কে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
নতুন প্রেমে টম ক্রুজ। গুঞ্জন কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। অভিনেত্রী অ্যানা দে আরমাসের সঙ্গে তাকে বিভিন্ন সময়ে দেখা গেছে। কয়েক সপ্তাহ আগেই তারা গিয়েছিলেন সমুদ্রবিলাসে। একটি বিলাসবহুল ইয়টে দুজনকে দেখা গেছে অবকাশযাপনে।

যদিও প্রেমের বিষয়টি দুজনের কেউই স্বীকার করছেন না। তবে এবার গুঞ্জনটা আরো গাঢ় হলো। শুক্রবার আবারো লন্ডনে একসঙ্গে ঘুরতে যান তারা। হেলিকপ্টার থেকে নামার সময় ধরা পড়েন ক্যামেরায়।

এ সময় টম ও অ্যানার সঙ্গে ছিল অভিনেত্রীর দুই পোষ্য এলভিস ও সাশা। এ বছরের ফেব্রুয়ারিতে লন্ডনেই শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। দুজনকে একসঙ্গে হাঁটতে দেখে সৃষ্টি হয় মুখরোচক গল্প। যদিও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেন তারা।

কিন্তু ক্রমেই তা ঘনিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। টম-অ্যানা দুজনেরই দাবি, কাজের সূত্রে তারা এক হয়েছেন। ডগ লিমানের সুপারন্যাচারাল ছবি ‘ডিপার’-এ অভিনয় করবেন তারা। সেই সূত্রেই বারবার দেখা হচ্ছে আর তা নিয়ে হচ্ছে হৈ চৈ। জুনে অ্যানার ছবি ‘ব্যালেরিনা’র প্রশংসা করেছিলেন টম।

তখন অ্যানা বলেছিলেন, ‘তার মতো একজন মানুষ যখন আমার ছবিকে উৎসাহ দেয়, এটা ভীষণ আনন্দের এবং গর্বের।’

প্রসঙ্গত, অতীতে তিনবার ঘর বেঁধেছিলেন টম। অভিনেত্রী মিমি রজারস, নিকোল কিডম্যান ও কেটি হোমস, কারো সঙ্গেই দাম্পত্যটা স্থায়ী হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের