weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাগদান’ সারলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে

প্রকাশ :

‘বাগদান’ সারলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দুই বছর ধরে আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেলর সুইফট। প্রকাশ্যেই সম্পর্কে ছিলেন দুজন। অবশেষে সেই সম্পর্ককে একধাপ এগোতে বাগদান সেরে ফেললেন গায়িকা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন টেলর সুইফট। ক্যাপশনে লেখা, আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।

ছবিগুলিতে দেখা গিয়েছে, সবুজ গাছপালা, ফুলে ভর্তি জায়গায় মাঝে টেলর এবং ট্র্যাভিস পোজ দিচ্ছেন। কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।

তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টইলর সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়তে দেখা যায়—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।

কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।

২০২৩ সালে প্রথমবার জুটি হিসেবে আলোচনায় আসেন সুইফট–কেলসে। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে।

তখন থেকেই গুঞ্জন শুরু হয়। সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে, যেখানে তিনি কেলসের মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক। এরপর থেকে সুইফট–কেলসে জুটি একাধিকবার শিরোনাম হয়েছেন।

২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠেই তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি সুইফট নিজের জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের