weather ২৫.৪৮ o সে. আদ্রতা ৮৭% , বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম নিজ বাসা থেকে গ্রেপ্তার

প্রকাশ :

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম নিজ বাসা থেকে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শুক্রবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ