weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর পাকস্থলী থেকে উদ্ধার এক হাজার ইয়াবা

প্রকাশ :

শাহজালালে যাত্রীর পাকস্থলী থেকে উদ্ধার এক হাজার ইয়াবা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইয়াবার প্যাকেট গিলে ফেলে কক্সবাজার থেকে ঢাকায় এসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক ব্যক্তি। জোলাপ খাইয়ে তার পেট থেকে বের করা হয়েছে এক হাজার ইয়াবা।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ওই ব্যক্তির নাম মো. রাজু মোল্লা, বয়স ৩২ বছর। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস-১৪২) বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

মাদক পাচারের খবরের ভিত্তিতে তাকে বলাকা ভবনের উত্তর পাশের এলাকা থেকে আটক করা হয়। পরে বিমানবন্দর আর্মড পুলিশের দপ্তরে নেওয়া হলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন।

এরপর এক্স-রে পরীক্ষায় রাজুর পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ইয়াবার ২০টি প্যাকেট বের করা হয়।

এপিবিএন বলছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু