weather ২৫.৪৮ o সে. আদ্রতা ৮৭% , বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

প্রকাশ :

আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নড়াইল-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর গুলশানের নিকেতন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, নড়াইল–১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাত নয়টার কিছু সময় পরে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সেটি এখনো ঠিক হয়নি।

কবিরুল হক নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতার মতো কবিরুল হক আত্মগোপনে চলে যান। এর মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ