weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনাম কাপুর

প্রকাশ :

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনাম কাপুর

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড এখন এক নতুন আবহে। বি-টাউনের ডিভারা একইসঙ্গে সামলাচ্ছেন মাতৃত্ব আর শোবিজ। কিছুদিন আগেই জানা গেল, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এবার সুখবর- আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুরও তা হতে চলেছেন। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন তিনি।

তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইতোমধ্যে তার গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমিস্টার শেষ করে ফেলেছেন।

২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।

দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।

বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু