weather ৩৩.৪৬ o সে. আদ্রতা ৬১% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

প্রকাশ :

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শনিবার (৪ অক্টোবর)। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মূলত, তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। 

হজরত আবদুল কাদির জিলানীর (রহ.) বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। তিনি ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন। 

একথা অনস্বীকার্য হজরত আবদুল কাদির জিলানীর (রহ.) অবদান মুসলিম বিশ্বে অনন্য। তিনি মুসলিমদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

এ দিনে তার শান্তির জন্য দোয়া-মোনাজাত ও তার জীবনী আলোচনা করা হয়। তাই সারাবিশ্বের অনেক মুসলিম দেশে তার জন্য দোয়া ও মোনাজাতের বিশেষ আয়োজন করা হয়।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ