weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি : ভাবনা

প্রকাশ :

কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি : ভাবনা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি একটি বিশেষ সম্মাননা পেয়েছেন। পুরস্কারটি গ্রহণ করার পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রাপ্তি এবং ভবিষ্যৎ কাজের ধরন নিয়ে কথা বলেন।

ভাবনা জানান, এই পুরস্কার পাওয়ায় তিনি আজ অনেক বেশি খুশি। তবে তার এই আনন্দের কারণটি কেবল অভিনয় বা নাচের স্বীকৃতি নয়। 

ভাবনার ভাষ্য, আমি আসলে চেয়েছি, ছোটবেলা থেকে কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনো আমি চাই না। আমি মনে করি, আমার যা যা ভালো লাগে, তাই তাই করতে চাই।

তার কথায়, আমি আজকে অনেক বেশি খুশি এই কারণে যে শুধুমাত্র আমার অভিনয় বা শুধুমাত্র আমার নাচ, এটার কারণে আমাকে (অ্যাওয়ার্ড) দেওয়া হয়নি। তারা আমাকে প্যাশনেট আর্টিস্ট হিসেবে আখ্যায়িত করেছে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ।

অভিনয়, মডেলিং ও নাচের পাশাপাশি আরো বহু ক্ষেত্রে নিজের আগ্রহের কথা তুলে ধরে ভাবনা। তিনি মনে করেন, কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে বেঁধে রাখতে চান না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু