weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে গিয়ে বিপাকে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশ :

ইউক্রেনে গিয়ে বিপাকে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেন সফর করেছেন। তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে জোলির এটি ইউক্রেনে দ্বিতীয় সফর।

২০২২ সালে রাশিয়া আক্রমণের পর তিনি এর আগে লভিভ গিয়েছিলেন। কিন্তু এবার তিনি আরো বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন।

এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী এই অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে থাকতে দেখা গেছে। অন্য কিছু ছবিতে তাকে সম্প্রতি রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়।

তবে এই সফরের মাঝেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্যকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। যদিও পরে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এই ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, যা দ্রুতই মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু