weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাংস্টার চক্রে নোরা ফাতেহি, পুলিশের নজরে

প্রকাশ :

গ্যাংস্টার চক্রে নোরা ফাতেহি, পুলিশের নজরে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শোনা যায়, কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ওঠাবসা তার, করেন মাদক সেবনও। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি এই তারকার। তবে সূত্র বলছে, বিষয়টি নজরে রয়েছে পুলিশের। 

ভারতীয় গণমাধ্যমের খবর, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদ ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা। অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।

নিজের সামাজিক মাধ্যমে নোরা জানিয়েছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’

অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরো বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ— এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।’

শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ আরো কয়েকজনের নামও উঠে এসেছে। সূত্র বলছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু