weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাধ্যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, জানালেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ :

আরাধ্যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, জানালেন ঐশ্বরিয়া রাই

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কিছুদিন আগেই নিজের ছবি বিভিন্ন অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। 

এবার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে চটলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, তার মেয়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। 

সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়া। আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভীষণই ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর। কিন্তু যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই।’

এরপর অভিনেত্রী বলেন, ‘দিনের একটা নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন। নিজেকে সময় দেওয়ার চেষ্টাও করুন। সোশাল মিডিয়াসর্বস্ব জীবন করে তুললে খুবই সমস্যার। এটা থেকে যত বিরত থাকবেন জানবেন আখেরে নিজের লাভ। তাতে ভালো থাকবেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু