weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডে আরো এক বিচ্ছেদ, এবার ঘর ভাঙছে শুমার-ফিশারের

প্রকাশ :

হলিউডে আরো এক বিচ্ছেদ, এবার ঘর ভাঙছে শুমার-ফিশারের

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তার স্বামী ক্রিস ফিশার। ৪৪ বছর বয়সী এই তারকা শুক্রবার (১২ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন।

নিজের বিবৃতিতে অ্যামি শুমার জানান, এই বিচ্ছেদটি সৌহার্দপূর্ণ এবং তারা দুজনই তাদের ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন।

ইনস্টাগ্রামে একসঙ্গে তোলা একটি ছবির সঙ্গে শুমার লিখেন, ‘ব্লা ব্লা ব্লা… সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকেই মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।’

২০১৭ সালের শেষ দিকে অ্যামি শুমার ও পেশাদার শেফ ক্রিস ফিশারের সম্পর্ক শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়, এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে এক ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পরপরই ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার তাদের সম্পর্কের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে বলেছিলেন, বিয়ের আগে প্রায় ছয় মাস তারা বন্ধু ছিলেন। সে সময় রসিকতা করে তিনি বলেন, ‘আমরা খুব দ্রুতই কাজে নেমে পড়েছিলাম।’

নতুন এই অধ্যায়ে পা রাখলেও, অ্যামি শুমার ও ক্রিস ফিশার দুজনই তাদের সন্তান ও পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের