weather ২৫.৪৮ o সে. আদ্রতা ৮৭% , বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

প্রকাশ :

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ ঘটনা ঘটে। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

‎মুছাব্বিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢামেকে পাঠানো হয়েছে। 

ফজলুল করিম বলেন, মুছাব্বিরের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ‎প্রত্যক্ষদশীরা জানান, স্টার কাবাবের গলিতে মুছাব্বির, আবু সুফিয়ানসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মুছাব্বিরের লাশ রাতেই ঢামেকের মর্গে নিয়ে যায় পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, আজিজুর রহমান মুছাব্বির ও আবু সুফিয়ান মাসুদ নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

এ ঘটনার পর রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ একদল লোক। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, ডেঙ্গুতে ৮ বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বিপ্লব ও সংহতি দিবস এবং দুর্গাপূজায় ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ