weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের হজ ফ্লাইট ১৮ এপ্রিল শুরু

প্রকাশ :

চলতি বছরের হজ ফ্লাইট ১৮ এপ্রিল শুরু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

রবিবার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিক ও হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইনসের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে। সে অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে।

তবে কোনো এজেন্সির অনুকূলে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

এ অবস্থায় এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো এবং প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ উড়োজাহাজ টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়েই ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২