weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে না আসলে বাংলাদেশের ক্ষতি: আজহারউদ্দিন

প্রকাশ :

ভারতে না আসলে বাংলাদেশের ক্ষতি: আজহারউদ্দিন

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ দেখছেন না দেশটির প্রাক্তন ক্রিকেটার মোহাম্মাদ আজহারউদ্দিন। বিভিন্ন দেশ যখন ভারতে গিয়ে খেলছে, সেখানে বাংলাদেশের দুর্ভাবনার কারণও তিনি বুঝতে পারছেন না। সাবেক এই ভারতীয় অধিনায়কের মতে, ভারতে খেলতে না গেলে ক্ষতিটা বাংলাদেশেরই।

ভারতের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪ ওয়ানডে খেলেছেন আজহার। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৪৭ টেস্ট ও ১৭৪ ওয়ানডেতে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নান্দনিক ব্যাটসম্যানদের একজন ছিলেন তিনি। ম্যাচ পাতানোর অভিযোগে পেয়েছিলেন আজীবনের নিষেধাজ্ঞা, যেটি থেকে তিনি মুক্তি পান আদালতে গিয়ে।

খেলা ছাড়ার পর বিভিন্ন ভূমিকায় তাকে দেখা গেছে। কাজ করেছেন তিনি ক্রিকেট প্রশাসনে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে নাম লিখিয়েছেন বেশ আগেই। এখন তিনি তেলেঙ্গানা রাজ্যের একজন মন্ত্রী।

ভারতে বিশ্বকাপ না খেলতে বাংলাদেশের অনড় অবস্থান নিয়ে আজহার নিজের ভাবনা জানিয়েছেন বার্তা সংস্থা এএনআইকে। ৬২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, তার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের কিছু নেই।

তিনি বলেন, জানি না তারা আসবে নাকি আসবে না। যদি তারা না আসে, এটা তাদের ক্ষতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা অভিযোগ জানাতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল অভিযোগ করেনি। কাজেই তারা না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি। এটাই আমার বলার আছে। এর বেশি কিছু বলার নেই। আমাদের দেশ খুবই নিরাপদ। তারা বলছে নিরাপত্তার সমস্যা। কিন্তু অনেক দলই খেলছে এখানে, নিউজিল্যান্ড খেলছে, কদিন আগে দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। আমি তো কোনো সমস্যা দেখি না। তারা না এলে এটা তাদের সমস্যা।

নিজেদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলতে চাওয়া নিয়ে বিসিবির দাবির প্রসঙ্গে আজহার বল ঠেলে দিলেন আইসিসির কোর্টে। তবে বাস্তবে না পরিবর্তন সম্ভব না, সেটিও তুলে ধরলেন।

তিনি বলেন, এটা আইসিসির ব্যাপার, আইসিসিই ঠিক করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট, তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তারা তো ম্যাচ এখানে-সেখানে বদল করতে পারে না। ম্যাচের সূচি এর মধ্যেই হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন তো ম্যাচ সরিয়ে নেওয়া কঠিন।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের পর নিজেদের অবস্থান উল্লেখ করে আবার আইসিসিতে চিঠি দিয়েছে বিসিবি। তাকে কাজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির চূড়ান্ত ঘোষণা চলে আসতে পারে যে কোনো মুহূর্তেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু