weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক

প্রকাশ :

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
দুই দশক ধরে যার পায়ে ছিল আর্জেন্টিনা ফুটবলের ভাগ্য, সেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। সোমবার তার বিদায়ের ঘোষণায় স্বাভাবিকভাবেই এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে আলবিসেলেস্তেদের শিবিরে।

কিন্তু মাঠের ফুটবল তো থেমে থাকবে না। তাই প্রশ্ন উঠেছে— মেসি-উত্তর যুগে কার কাঁধে উঠতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বের গুরুভার? 

উত্তরসূরি হিসেবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। এত দিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন এই ডিফেন্ডার। তবে এখন সতীর্থ ও কোচিং স্টাফ— দুই পক্ষেরই সমর্থন রয়েছে তার পক্ষে।

ফলে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হিসেবে টটেনহ্যাম হটস্পারের এই তারকার নামটাই সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রোমেরো। মাঠের আগ্রাসী পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে বন্ধন ও নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতার কারণেই এগিয়ে আছেন তিনি। মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের আত্মবিশ্বাস ধরে রাখার মূল দায়িত্বটি পালন করতে হবে এই সেন্টার-ব্যাককেই।

স্বয়ং মেসিও একাধিকবার রোমেরোর নেতৃত্বের গুণাবলির ভূয়সী প্রশংসা করেছেন। রক্ষণে তার অসাধারণ অবদানের কথা স্মরণ করেছিলেন অধিনায়ক নিজেই।

মেসির বিদায় মানে আর্জেন্টিনা দলে এক নতুন প্রজন্মের রূপান্তর। দীর্ঘ ২১ বছরের মহাকাব্যিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এলএমটেন। কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী দলটির মূল প্রাণভোমরা ছিলেন তিনি।

এখন সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই হবে রোমেরোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন অধ্যায়ে রোমেরোর লড়াই শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, মেসির রেখে যাওয়া বিশাল ঐতিহ্য ও উত্তরসূরির চাপ সামলানোরও। মাঠের লড়াকু মানসিকতা দিয়ে তিনি সেই শূন্যতা কতটা পূরণ করতে পারেন, তাই এখন দেখার অপেক্ষা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২