weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুর ট্রিবিউট প্রজেক্ট ‘উত্তরাধিকার’ স্থগিত

প্রকাশ :

আইয়ুব বাচ্চুর ট্রিবিউট প্রজেক্ট ‘উত্তরাধিকার’ স্থগিত

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু এবং তার স্মৃতিবিজড়িত ‘এলআরবি’ ব্যান্ডের সুরের ধারাকে টিকিয়ে রাখতে গৃহীত সমন্বিত সাংস্কৃতিক উদ্যোগ ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত করা হয়েছে। 

২৪টি গান নিয়ে পরিকল্পিত বিশেষ ট্রিবিউট অ্যালবামটি নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

তিনি বলেন, প্রকল্পটি আপাতত হচ্ছে না। গানগুলো নিয়ে কথা হচ্ছে, পছন্দ হচ্ছে না। গান ভালো লাগেনি বলার অধিকার সবার আছে। সেই জায়গা থেকে এই প্রকল্পটি স্থগিত।

এর আগে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়েছিল।

সংবাদ সম্মেলনে চন্দনা জানিয়েছিলেন, নতুন প্রজন্মের মাঝে আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে অমলিন রাখতেই এই আয়োজন। উদ্যোগের অংশ হিসেবে ‘দলছুট’, ‘আর্বোভাইরাস’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘শুভযাত্রা’, ‘ক্যালিপসো’, ‘রকসল্ট’ ও ‘ডোপামিন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড এবং বাবনা করিম, কানিজ সুবর্ণা, জয় শাহরিয়ারের মতো একক শিল্পীদের কণ্ঠে ২৪টি গান নতুন রূপ দেওয়ার কথা ছিল।

গত ১৬ আগস্ট শিল্পীর জন্মদিনে শুরু হয়েছিল ‘উত্তরাধিকার’ নামের এ প্রকল্প।

একই সঙ্গে প্রকাশিত গানগুলোর মধ্যে তিনটি গান ছাড়া বাকি চারটি ইউটিউব, স্পটিফাইসহ সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করে রাখার সিদ্ধান্ত হয়েছে। বাকি ১৩টি গানও প্রকাশ করা হবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২