weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ সময় কাজের বিষয়ে কী বললেন প্রীতি জিনতা

প্রকাশ :

দীর্ঘ সময় কাজের বিষয়ে কী বললেন প্রীতি জিনতা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে দীর্ঘ সময় কাজ করা এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে চলমান আলোচনার মধ্যে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী প্রীতি জিনতা। কুণাল খেমু পরিচালিত আসন্ন ছবি ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় শুটিং করা বেশ কঠিন হলেও পরিস্থিতিভেদে কাজের সময় নির্ধারণ হয়।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রীতি বলেন, আমি একসময় দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছি। তবে এর মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে দ্রুত ফিরে যাওয়া। প্রীতির ভাষায়, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’

বলিউডে কাজের সময় ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি প্রবাস অভিনীত ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে এই আলোচনা নতুন করে শুরু হয়। কাজের সময় দিনে আট ঘণ্টার মধ্যে রাখা ও পারিশ্রমিক সংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের জেরেই দীপিকা প্রজেক্টটি ছেড়ে দেন বলে জানা যায়।

সন্তান হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২