weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন লিওনেল মেসি

প্রকাশ :

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন লিওনেল মেসি

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
স্পেনে আরেকটি ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। খবর ইএসপিএনের। 

বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে এলদেন্সের মালিকানা চূড়ান্ত হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। চুক্তির আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও লাগবে।

চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়া কিনেছেন। পঞ্চম বিভাগের এই ক্লাবটি অবশ্য এখনও আধা-পেশাদার পর্যায়ের।

এলদেন্সের মালিকানা তাই মেসিকে স্পেনের একটি পেশাদার ক্লাবের মালিকও বানাবে। বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এরই মধ্যে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত।

এলদেন্স ও কর্নেয়ার মালিকানা আপাতত মেসির জন্য বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দুটি ক্লাবের মধ্যে ব্যবধান তিন বিভাগের।

তবে ভবিষ্যতে কর্নেয়াকে নিয়ে মেসির পরিকল্পনায় এটির প্রভাব পড়তে পারে। মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একই বিভাগে দুটি ক্লাবকে খেলতে দেওয়ার অনুমতি নাও দিতে পারে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্সের ইতিহাসের বেশিরভাগ সময়ই কেটেছে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে। ২০২৩ সালে এসে ১৯৬৪ সালের পর প্রথমবার তারা দ্বিতীয় বিভাগে ওঠে। ২০২৫ সালে অবনমিত হলেও এবারের গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফিরেছে দলটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি এলদেন্স। ফলে চলতি সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। তাই এই মুহূর্তে কোচবিহীন অবস্থায় আছে ক্লাবটি।

এলদেন্সের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাত। স্পেনের এলদা শহরের স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা পাঁচ হাজার ৭৭৬ জন।

৩৯ বছর বয়সী মেসির জন্য এলদেন্সের মালিকানা স্পেনের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। বার্সেলোনার মাঠে কিংবদন্তি হয়ে ওঠার পর এবার দেশটির পেশাদার ফুটবলে মালিক হিসেবেও নিজের উপস্থিতি জানান দেবেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু