weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’ অর জয়ের ব্যাপারে কী বললেন এমবাপ্পে

প্রকাশ :

ব্যালন ডি’ অর জয়ের ব্যাপারে কী বললেন এমবাপ্পে

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল– কোনো জার্সিতে গত মৌসুমে শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগতভাবে তার মৌসুমটা খারাপ কাটেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ এবং লা লিগার সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিলেও এক আসরের সর্বোচ্চ (১০) এবং ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ (২২) গোলদাতাও এখন তিনি।

সম্প্রতি ফরাসি অধিনায়কের ব্যক্তিগত এসব নৈপুণ্যের পরিসংখ্যান সামনে আসছে ব্যালন ডি’অর প্রসঙ্গ ওঠায়। মৌসুমজুড়ে কোথাও ট্রফি জিততে না পারলেও, অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে অসুবিধা দেখেন না এমবাপ্পে।

‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘মানুষ বলছে, আমি কোনো শিরোপা জিতিনি (ক্লাব কিংবা দেশের হয়ে)। কিন্তু এটি তো ব্যক্তিগত পুরস্কার। আমি কখনও দেখিনি, ব্যালন ডি’অর বিজয়ী সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।’

এর আগে একবার নিজেকে ব্যালন ডি’অর প্রাপ্য দাবি করায় এমবাপ্পের সমালোচনা করেছেন কেউ কেউ। তা সত্ত্বেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

ব্যালন ডি’অর অন্যদের চেয়ে আলাদা ব্যক্তিদের দেওয়া হয় বলে এবার নিজের পাওয়া উচিত বলে ফের জোর দিলেন এমবাপ্পে, ‘কেউ কি কখনও ১০০ শতাংশ ভোট পেয়ে এটি জিতেছে? তার মানে সব সময়ই এমন কেউ থাকবেন, যিনি মনে করবেন বিজয়ী ব্যক্তিটি ব্যালন পাওয়ার যোগ্য নন। ব্যালন ডি’অর নিয়ে আমার ধারণা এসেছে (লিওনেল) মেসি ও (ক্রিস্টিয়ানো) রোনালদোর যুগ থেকে। এটি সাধারণ খেলোয়াড়দের দেওয়া হয় না, দেওয়া হয় এমন খেলোয়াড়দের যারা অন্যদের চেয়ে আলাদা। আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করেছি, যা আলাদা। তাই বিশ্বাস করি, আমি এটি জিততে পারি।’

একইসঙ্গে নিজের চেয়ে গত মৌসুমে ভালো কোনো ফুটবলার ছিল না বলেও দাবি ফরাসি তারকার, ‘আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় প্রতিযোগিতাগুলোতে এত গোল করা, যেখানে বিশ্বের সব বড় খেলোয়াড় অংশ নেয়, আর অবশ্যই বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে। প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া, ছুটি চলাকালে পুরো সময়জুড়েই মানুষ আমার সঙ্গে এসব নিয়েই কথা বলেছে।’

এমবাপ্পে আরও বলেন, ‘বিশ্বকাপের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করা কঠিন। এটি বড় খেলোয়াড়দের, তারকাদের, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের প্রতিযোগিতা। আর ২৭ বছর বয়সেই নিজেকে ভাবতে পারা যে, আমিই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা– এটি অসাধারণ। আমি এই রেকর্ডটি নিয়েছি লিও মেসির কাছ থেকে, তা এটি আরও বিশেষ। অনেকের কাছেই যিনি রোনালদো’র সঙ্গে ইতিহাসের সেরা খেলোয়াড়। এটি দারুণ। এ ধরনের অর্জন সত্যিই আলাদা।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নবম পে-স্কেলে বড় পরিবর্তন আনছে সরকার নবম পে-স্কেলে বড় পরিবর্তন আনছে সরকার হামের উপসর্গে আরও সাত মৃত্যু হামের উপসর্গে আরও সাত মৃত্যু ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার শীতলক্ষ্যায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার