weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের প্রায় সব রেখে এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি

প্রকাশ :

র‌্যাবের প্রায় সব রেখে এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬’ আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে এসআরবি নামে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট চালু হলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসআরবি আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে যাত্রা শুরু করার কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সব কাজ বুধবার থেকে শুরু করেছি।

এদিন ডাকা সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, তাতে র‌্যাব’র স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশা অপরিবর্তিত রয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন-সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪-এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র‌্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা-২০০৫ এবং এই বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।

এ ছাড়া এসআরবি আইনে বলা হয়েছে, র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর- অস্থাবর সম্পত্তি, সব হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও এ-সংক্রান্ত সব দলিল ইত্যাদি এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত হবে।

বিরোধী দলের আপত্তির মধ্যে গত ১০ সেপ্টেম্বর র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির পর তা আইনে রূপ নেয়। এর পরদিনই নতুন নামে যাত্রা করল বাহিনীটি।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠিত হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি বিচার-বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির দাবি ওঠে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি র‌্যাব বিলুপ্তির দাবি জানায়।

তবে ক্ষমতায় এসে বিএনপি এ বাহিনীকে বিলুপ্ত না করে কাঠামোগত ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে মাঠে রাখল। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন গাবতলী-দাসেরকান্দি মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন