weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস আর নেই

প্রকাশ :

নাইজেরিয়ার প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস আর নেই

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প ‘নলিউড’-এর অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত অভিনেতা ওলু জ্যাকবস মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।  থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে আলো ছড়ানো এই গুণী অভিনেতার প্রয়াণে নাইজেরীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

তার স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী জোক সিলভা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৪২ সালে জন্ম নেওয়া ওলু জ্যাকবস লন্ডনের সম্মানজনক ‘রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট-এ অভিনয়ের তালিম নেন। এরপর ব্রিটিশ টেলিভিশন ও আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে দেশে ফিরে তিনি নলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন।

পর্দায় শক্তিশালী উপস্থিতি ও বহুমুখী অভিনয়ের জন্য তিনি আফ্রিকা মুভি একাডেমি অ্যাওয়ার্ডের ‘সেরা অভিনেতা' ও ‘আজীবন সম্মাননা’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ২০১১ সালে নাইজেরীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে দেশটির জাতীয় সম্মাননা ‘এমএফআর’-এ ভূষিত করা হয়।

ব্যক্তিগত জীবনে তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামক একটি জটিল মস্তিষ্কের রোগে ভুগছিলেন। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি প্রচারমাধ্যমের আড়ালেই ছিলেন।

অসুস্থতার কারণে অতীতে বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। দীর্ঘ লড়াই শেষে এই কিংবদন্তির বিদায়ের পর তার স্ত্রী জোক সিলভা পরিবারকে নিভৃতে শোক পালনের সুযোগ দিতে সামাজিক মাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু