weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৯% , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশ :

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত করা হয়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন রিয়াদে হামলার সতর্কতার মধ্যেই বিকট বিস্ফোরণ রিয়াদে হামলার সতর্কতার মধ্যেই বিকট বিস্ফোরণ দেশের বাজারে বাড়ল সোনার দাম দেশের বাজারে বাড়ল সোনার দাম সুনামগঞ্জে বিষ প্রয়োগে তিন সন্তানকে হত্যার অভিযোগ, আত্মহত্যার চেষ্টা বাবার সুনামগঞ্জে বিষ প্রয়োগে তিন সন্তানকে হত্যার অভিযোগ, আত্মহত্যার চেষ্টা বাবার মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তা, টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তা, টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু