weather ২৬.৪২ o সে. আদ্রতা ৮৭% , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর জন্য ভালো চরিত্রের অভাব রয়েছে : ফাতিমা সানা

প্রকাশ :

নারীর জন্য ভালো চরিত্রের অভাব রয়েছে : ফাতিমা সানা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সিনেমায় এখনো নারীর জন্য ভালো চরিত্রের অভাব রয়েছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অনেক সময়েই পছন্দ না হলেও বাধ্য হয়েই কিছু চরিত্রে অভিনয় করতে হয় বলে জানান তিনি। 

অভিনয়জীবনে গত ১০ বছরে ফাতিমা সানা নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। কখনো তিনি কুস্তিগির গীতা ফোগতের ভূমিকায়, আবার কখনো দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। কয়েকটি ব্যতিক্রম বাদ দিলে হিন্দি বিনোদনজগতে নারীর জন্য ভালো চরিত্রের সংখ্যা এখনো খুবই কম। 

নতুন ওয়েব সিরিজ ‘হুঙ্কার’-এ এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাচ্ছে ফাতিমা সানাকে। সেই চরিত্র, নারীর জন্য ভালো কাজের অভাব এবং অভিনেত্রীদের কখনো কখনো নিজেদের পছন্দের বাইরের কাজ বেছে নেওয়ার কারণ বলে মনে করেন তিনি। ‘হুঙ্কার’-এ ফাতিমার সঙ্গে অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব, রঘুবীর যাদব, অনীত পড্ডা, রাম কাপুরসহ অনেকেই।

 ‘হুঙ্কার’ সিরিজের গল্প এক কিশোরীকে ঘিরে, যে এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা। এমন একটি চরিত্রের সুযোগ পেয়ে কৃতজ্ঞ অভিনেত্রী। 

তবে একই সঙ্গে আক্ষেপের সুরে তিনি বলেন, নারীর জন্য ভালো চরিত্র খুব কম আসে। এমন চরিত্র, যেগুলোর মধ্যে বিভিন্ন স্তর থাকে। পুরুষ অভিনেতারা নিজেদের অভিনয়ের দক্ষতা প্রকাশ করার সুযোগ পান। কিন্তু নারীরা পান না।

ফাতিমা সানা বলেন, নারীর জন্য ভালো চরিত্রের অভাব শুধু বিনোদন জগতের সমস্যা নয়। সিনেমা তো সমাজেরই প্রতিফলন। সেখানে নারী-পুরুষের ভূমিকা খুব স্পষ্টভাবে নির্ধারিত।

পুরুষ ও নারী চরিত্রের উপস্থাপনার পার্থক্য শুধু চরিত্রের সংখ্যাতেই সীমাবদ্ধ নয়, চরিত্রগুলোকে যে সূক্ষ্মতার সঙ্গে দেখানো হয়, সেখানেও ফারাক রয়েছে বলে মনে করেন তিনি। 

অভিনেত্রী বলেন, 'দুর্ভাগ্যবশত নারীকে যখন ধূসর চরিত্রে দেখানো হয়, তখন তাকে হয় ‘খলনায়িকা’ নয়তো ‘পেত্নি’ হিসেবে দেখানো হয়। আমরা এখনো সেই খলনায়িকাতেই আটকে রয়েছি। 

তিনি বলেন, আমি আশা করি, এটা বদলাবে। কারণ একটি অসাধারণ নারী চরিত্র একই সঙ্গে দ্বিধাগ্রস্তও হতে পারে। কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতেই পারিনি। আশা করি খুব শিগগির সেখানে পৌঁছাব।

ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে ফাতিমা সানা বলেন, ভালো কাজের সীমিত সুযোগের কারণেই বর্তমানে অনেক অভিনেতা নিয়মিতভাবে কাজ করতে পারেন না। সোজাসাপ্টা তিনি বলেন, 'অনেক সময় আমাদের হাতে বেছে নেওয়ার মতো বিশেষ কিছু থাকে না। এমন পরিস্থিতিও আসে, যখন প্রয়োজনের তাগিদে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করতে হয়।’

কিন্তু পছন্দ না হওয়া সত্ত্বেও শেষপর্যন্ত কেন রাজি হন? এমন প্রশ্নের উত্তরে ফাতিমা বলেন, 'আমরা তো কোনো ধনী পরিবার থেকে আসিনি। অনেক সময় আপস করতে হয় এবং হাতে যা সামান্য সুযোগ আসে, তার মধ্যেই যেটা সবচেয়ে ভালো মনে হয়, সেটাই বেছে নিতে হয়।’

অভিনেত্রী বলেন, এর সঙ্গে সময়েরও সম্পর্ক রয়েছে। সময়টাও গুরুত্বপূর্ণ। কোনো কাজ বা ছবি সফল হলে আপনি আরও ১০টি সুযোগ পাবেন। আবার সেটা না চললে সুযোগ কমে যায়। তখন হাতে যা আছে, সেটাকেই সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হয়।

ফাতিমা সানা বলেন, 'আপনি যতই অন্য রকম কিছু করতে চান, যতই সেটাকে রোমান্টিসাইজ করুন না কেন, টাকাটা কিন্তু আপনি দিচ্ছেন না। আপনি প্রযোজক নন। বরং আপনার টাকার প্রয়োজন রয়েছে।'

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন আসছে পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন আসছে আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখান ট্রাম্পের, জবাবের অপেক্ষায় ইরান ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখান ট্রাম্পের, জবাবের অপেক্ষায় ইরান