weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন ডিলান-বারবারা

প্রকাশ :

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন ডিলান-বারবারা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস ও সুপারমডেল বারবারা পালভিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যৌথ বার্তার মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস ডজার্সের জার্সি পরা ডিলান ও বারবারা তাদের শিশুকন্যাকে কোলে নিয়ে একসঙ্গে বেসবল খেলা দেখছেন। ছবির ক্যাপশনে মার্কিন ছুটির দিন শ্রম দিবসের (লেবার ডে) প্রসঙ্গ টেনে তারা রসিকতা করে লেখেন, এ বছর দিনটিকে তারা আক্ষরিক অর্থেই সততায় রূপ দিয়েছেন। শিশুটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দিবসে, অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে। তবে নবজাতকের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি তারা।

২০২৩ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি চলতি বছরের মে মাসে প্রথম সন্তান আসার খবর জানান। ফ্রান্সে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে বারবারা পালভিনের বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছিল।

পরবর্তীতে জুলাই মাসে নিজের পডকাস্ট ‘ওয়াইল্ডমেন’-এ কন্যাসন্তান আসার কথা জানিয়ে ডিলান স্প্রাউস বলেছিলেন, তিনি একজন কন্যাসন্তানের বাবা হতে চলেছেন ভেবে অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু