weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮১% , সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সাহায্য চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশ :

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সাহায্য চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রাক্তন বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ইসরায়েলি আগ্রাসনের আগে ও পরের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার স্যাটেলাইট চিত্র স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে জোলি লিখেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ এক পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেন, গাজার এলাকাজুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

জোলি বলেন, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ‘ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।’

তিনি লেখেন, ‘গুগল আর্থে অভূতপূর্ব স্পষ্টতায় ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। শীত আসার আগেই মানুষের আশ্রয় প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা বেসামরিক মানুষের কাছে পৌঁছাতে হবে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে হবে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল সরকারি হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল সংকটের মাঝে এলপিজির দাম বাড়লো সংকটের মাঝে এলপিজির দাম বাড়লো জামিন মেলেনি, আখতারুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ জামিন মেলেনি, আখতারুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ বাংলাদেশের সঙ্গে এফটিএ’র সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে এফটিএ’র সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার