weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ, জানালেন কারণ

প্রকাশ :

বিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ, জানালেন কারণ

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মুনিরা হাসেম। চার বছরের সংসার শেষে বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পেজে বিচ্ছেদের বার্তা দিয়েছেন তারা। বার্তায় তারা বলেছেন, হুট করে নয়, বরং অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং উভয় পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত পৌঁছেছেন।

যৌথ বিবৃতিতে তারা লিখেন, আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে।

জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

২০২২ সালে বিয়ে করেন এই জুটি। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে প্রীতম ও শাহতাজের পরিচয় হয়। সেখান থেকে পরিচয় রূপ নেয় প্রেমে।

২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি।

প্রীতম হাসান প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছোট ছেলে।

‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’, ‘দুষ্টু কোকিল’, ‘চাঁদ মামা’র মতো দর্শকপ্রিয় গানের পাশাপাশি নাটক ও ওটিটিতে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। পাশাপাশি কোক স্টুডিও বাংলার গানেও দেখা গেছে তাকে।

অন্যদিকে, ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ মিউজিক ভিডিওতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান শাহতাজ মুনিরা। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু