weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

প্রকাশ : ২৫-০৪-২০২৫ ২২:৪৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন; মহাসচিব শওকত মাহমুদ।

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগান নিয়ে আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ২০১৮ সালে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইলিয়াস কাঞ্চনকে একুশে পদকে ভূষিত করে সরকার। সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়।

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত প্রায় দুই ডজনের মতো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী