weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি

প্রকাশ : ১০-০৮-২০২৫ ২১:৫৮

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এবার বাংলাদেশকে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুপর্ণাকে এবার বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাঙামাটিতে ঋতুপর্ণাদের বাড়িটি জীর্ণশীর্ণ হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শনিবার (৯ আগস্ট) বিসিবিতে পরিচালকদের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, ঋতুপর্ণার গ্রামে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্তটি তাদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঋতুপর্ণার গ্রামে যে বাড়ি আছে, সেটা আমরা নতুন করে তৈরি করে দেব। সেটার অনুমোদন হয়ে গেছে।

শনিবার মিরপুরে বিকাল ৩টায় শুরু হওয়া বিসিবি পরিচালনা পর্ষদের সভা চলে রাত ৯টা পর্যন্ত। যদিও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক অনলাইনে যুক্ত ছিলেন। এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এর আগেও অন্য খেলার বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়াবিদের জন্য এগিয়ে এসেছে বিসিবি। এবার তারা ঋতুপর্ণার বাড়ি তৈরি করার উদ্যোগ নিল।

রাঙামাটিতে টিনের চালা ও বাঁশের বেড়ার ঘরে থাকে ঋতুপর্ণার পরিবার। ছোটবেলায় বাবাকে হারানো এই ফুটবলার তার একমাত্র ছোট ভাইকেও হারান বছর তিনেক আগে। বড় তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর ঋতুপর্ণাদের গ্রামের বাড়িতে তিনি ও তার মা থাকেন।

বিসিবি সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঋতুপর্ণার রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস চূড়ান্ত করেছে বিসিবি। সব মিলিয়ে এই বাড়ি তৈরিতে ১৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেট বোর্ড।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল