weather ২৭.০৬ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক পাঙাশ ২৫ কেজি, ৬০ হাজার টাকায় বিক্রি

প্রকাশ : ০২-০৮-২০২৫ ০৯:১৪

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি ৬০ হাজার টাকায় এক সৌদি প্রবাসী কিনে নিয়েছেন। 

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচু এলাকায় জেলে বাচ্চু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য নেওয়া হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে। এ সময় বিশাল আকারের পাঙাশ একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত ডাকে দুই হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার এমন আকারের পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় ২৫ কেজি ওজনের তাজা ওই পাঙ্গাশটি আমি কিনে নিই। বিক্রির অপেক্ষায় মাছটি নদীতে জিইয়ে রাখতে হয়নি। কেনার আধা ঘণ্টার মধ্যে অনলাইনে মেহেরপুর জেলার বাসিন্দা সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছে দুই হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় ওই পাঙ্গাশটি আমি বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এখন বেশিরভাগ পাঙাশ মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিরঝিলের বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট : আইনমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড শিশু রা‌মিসা ধর্ষণ ও হত‌্যা মামলা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ