weather ২৭.২৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের এলিড ক্লাবে সাকিব

প্রকাশ : ২৬-০৮-২০২৫ ০২:৩০

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
প্রথম বাংলাদেশি হিসেবে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন সাকিব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।

এতে টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৫০২-এ।

তার ৩ উইকেটে ভর করে সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে দেয় অ্যান্টিগা। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে জয় নিশ্চিত করে সাকিবের দল। ব্যাট হাতে অবদান রাখেন সাকিব।

১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এই দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এই মাইলফলকে পৌঁছানোর পর সাকিব এবার আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইমরান তাহির এবং প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনের সঙ্গে নিজের নাম যুক্ত করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত