weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা

প্রকাশ : ০২-০৭-২০২৫ ২১:৫৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি বাহ্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কারো সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খোঁজ নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন