weather ২৫.৬ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ : ৩১-১২-২০২৪ ২২:৫৯

ছবি সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকে থাকা ফেরির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ফলে দুই প্রান্তে আটকে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক যানবাহন। পরে প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল|

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিৎ করেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাম হোসেন বলেন, মঙ্গলবার ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। 

এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নদীপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।তিনি আরো জানান, সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌযান চলাচল শুরু হয়। 

নৌপথে ১৬টি ছোট-বড় ফেরির মধ্যে নয়টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সারা রাত পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে ঘন কুয়াশা ছিল।

এ সময় সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করে। তবে মঙ্গলবার ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত