weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

প্রকাশ : ২১-০৪-২০২৫ ২১:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিবাগত রাতে মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পারভেজ নিহত হন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ঘটনায় জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের নামে মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়া আরো পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এদিকে এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জড়িত বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত