weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন নিক পোথাস

প্রকাশ : ১৭-০১-২০২৫ ২৩:০৭

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
চাকরি ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দলের সহকারী কোচের চাকরি ছাড়ার খবর নিজের ফেসবুক পোস্টে দিয়েছেন পোথাসও।

পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন পোথাস। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।’

পোথাস বাংলাদেশ দলে নিয়োগ পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে। গত অক্টোবরে শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

পোথাস সর্বশেষ যে সিরিজে কাজ করেছেন, সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন, যার পদবি সিনিয়র সহকারী কোচ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী