weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

প্রকাশ : ২৩-১২-২০২৪ ০৭:১৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তারদের নাম- শাওন আলী (১৮),  হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে আফতাবনগর এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।

বাড্ডা থানার মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত