weather ২৭.২২ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাসার গ্রেপ্তার

প্রকাশ : ১৫-০৭-২০২৫ ০২:২০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) সিআইডি থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি জানায়, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাসারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য কিছুক্ষণের মধ্যে জানানো হবে।

সোমবার সকালে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন খান এ তথ্য  জানান। এর আগে, বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খায়রুল বাসার ও তার সহযোগীরা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণার মাধ্যমে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত