weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান পুলিশ

প্রকাশ : ২৩-১২-২০২৪ ০৭:৩০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে রাজধানীর গুলশান থেকে বিদেশি পিস্তলসহ সেন্টু  মিয়া (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান-১ এর ২৩ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 
গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় যে, গুলশান-১ এর ২৩নং রোড এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী সেন্টু হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সেন্টু মিয়ার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

গুলশান থানা সূত্রে আরো জানা যায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত