weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর হার্ট অ্যাটাকে মারা গেলেন স্ত্রীও

প্রকাশ : ২৪-০১-২০২৫ ২২:৪১

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী মারা যাওয়ার চার ঘণ্টা পর হার্ট অ্যাটাকে মারা গেছেন স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সাতপাই এলাকার মৃত নুরুল হক মাস্টারের ছেলে রফিকুল ইসলাম ফকির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন তার স্ত্রী রীনা পারভীন। অবস্থা গুরুতর হলে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রীনা।

এই দম্পতি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর মা-বাবা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী